কুমির

ফিলিস্তিনিদের পলায়ন ঠেকাতে কারাগারে কুমির ব্যবহার করবে ইসরায়েল
ফিলিস্তিনি বন্দীদের কারাগার থেকে পালানো ঠেকাতে কুমির ব্যবহারের পরিকল্পনাকে সামনে রেখে নীল নদের কুমিরের সংরক্ষিত প্রাণীর মর্যাদা বাতিল করেছে ইসরায়েল। এ সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তাজনিত উদ্দেশ্যে কুমির ব্যবহারের আইনি পথ তৈরি হয়েছে বলে গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে।

ময়মনসিংহের ভালুকা: সংকটে সেই কুমিরের খামার
ময়মনসিংহের ভালুকার আলোচিত সেই কুমির খামার এখনো চলছে, তবে ধুঁকে ধুঁকে। আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে চামড়া রপ্তানি বন্ধ। এ কারণে আয়ও বন্ধ। প্রতিটি কুমিরের পজেশন ফি বাবদ প্রতিবছর যে টাকা সরকারের পাওয়ার কথা, তা-ও দিচ্ছে না খামারের মালিক উদ্দীপন এনজিও।

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।

খানজাহান আলীর দিঘিতে কুমির এল যেভাবে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।












