হত্যা

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তিনি রাজধানীর দক্ষিণখানে পোশাকশ্রমিক আলেয়া আক্তার হত্যা মামলার আসামি।

খুলশীতে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার বগা ৩ দিনের রিমান্ডে
চট্টগ্রাম নগরের খুলশীতে কিশোর মো. হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাঁকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।












