
মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই দুই আনসার সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় গ্রেপ্তার আসামিদের চাকরি থেকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বরখাস্ত আনসার সদস্যর হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। তাঁরা মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে তাঁর ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের কাছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁদের ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন তাঁরা।
এরপর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তা দেওয়ার কথা বলে এই দম্পতিকে হাসপাতালের আটতলার নতুন ভবনের নিচতলায় নিয়ে যান। সেখানে আনসার সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ওই ভবনের দ্বিতীয় তলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের সহযোগিতায় আনসার সদস্যদের আটক করা হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে ওই দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে সোমবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার ভুক্তভোগী মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী গৃহবধূকেও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।’
এদিকে আজ দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম তাঁর কার্যালয়ে আসামিদের বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘ধর্ষণ মামলার আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁদের আদালতে তোলা হয়েছে। এর পেছনে আরও কোনো ঘটনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এ ঘটনা
৪৩ মিনিট আগে
সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলযোগে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরই মধ্যে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই অবস্থায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য কারা হতে পারেন, মন্ত্রিসভার পরিসর কত বড় হতে পারে- তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কিশোরগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, এই জেলা থেকে নতুন...
১ ঘণ্টা আগে