ময়মনসিংহ জেলা বাংলাদেশের কেন্দ্রীয় উত্তরের গুরুত্বপূর্ণ অঞ্চল, যা কৃষি, নদী ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ধোবাউড়া, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও তারাকান্দা—সহ ময়মনসিংহের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ খবর পাওয়া যাবে।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাত্র এক মিনিটের আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। ঝড়ের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় খোলা আকাশের নিচে পড়া পরিবারগুলো আরও দুর্ভোগে পড়েছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটে...

ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...