ছিনতাই

মান্দায় কিশোরকে হত্যার পর চার্জার ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীতে আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ ৫১৭ জন গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নেত্রকোনায় কুরিয়ার কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, শরীরে ১৫ সেলাই
নেত্রকোনার খালিয়াজুরীতে শ্রাবণ পাঠান (২৮) নামের স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত শ্রাবণের মাথা, হাত ও পিঠে ১৫টির বেশি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার
চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজপুর এলাকার একটি বসতবাড়ির বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করা হয়।












