বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় জেলা, যা সমুদ্রঘেঁষা প্রাকৃতিক পরিবেশ, মৎস্যসম্পদ ও কৃষির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া আমতলী, বরগুনা সদর, বেতাগী, বামনা, পাথরঘাটা ও তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠিত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে আমতলী শহরের বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষের জমি অবৈধভাবে সহস্রাধিক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গত ৪৪ বছর ধরে ওই সব জমি দখল করে আছেন তারা। আজ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছয়টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা..

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।