চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ১১টি জেলার সমন্বয়ে গঠিত। চট্টগ্রাম জেলা দেশের প্রধান বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলা কৃষি ও উপকূলীয় অঞ্চলের জন্য পরিচিত। পার্বত্য অঞ্চল বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। এ ছাড়া চাঁদপুর ইলিশের জন্য সুপরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে চট্টগ্রাম বিভাগের অর্থনীতি, পর্যটন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজ এলাকা থেকে মোহাম্মদ হাশেম নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন...

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক
বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হচ্ছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটার, ১৮ মে চট্টগ্রামে ৯ হাজার লিটার এবং সর্বশেষ নারায়ণগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জ্বালানি পাচারের ঘটনায় সামনে এসেছে বড় ধরনের অনিয়মের চিত্র।

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চার দিনব্যাপী এ নিরীক্ষায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো ত্রুটি পায়নি আইকাওর চার সদস্যের দল।

ভালোবাসার সংসারে একের পর এক মৃত্যু, শোকে মুহ্যমান মিলন
ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, এরপর নতুন সংসারে আসে কন্যাসন্তান। কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারান স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্ত্রীর মৃত্যুর ১২ দিন পর আজ বুধবার মারা গেছে তাঁদের ১২ দিন বয়সী একমাত্র সন্তান রুমাইসা। ভালোবাসার সংসারের দুই প্রিয় মানুষকে












