
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ঢাকায় কোন ধরনের সরকার দায়িত্বে রয়েছে, তার ওপরই ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘প্রথমত, আমাদের জন্য এটা বোঝা জরুরি যে, বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে। যদি এটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে—তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো পরবর্তী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল চার থেকে পাঁচ মাসের জন্য। আমাদের বিচার করতে হবে, আদৌ কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি না...।’
ভারতের তিন বাহিনীই বাংলাদেশে তাদের প্রতিপক্ষদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে জানিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘দ্বিতীয়ত, আজকের দিন পর্যন্ত তিন বাহিনীর সব যোগাযোগের চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল চালু আছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি।’
ভারতের সেনাপ্রধান জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর—বিশেষ করে হিন্দুদের ওপর—হামলার ঘটনা বাড়ার প্রেক্ষাপটে পরিস্থিতি মূল্যায়নের জন্য ভারত ইতিমধ্যে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘আমরা একটি প্রতিনিধিদল সেখানে পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সবার সঙ্গে দেখা করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানও তাঁদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।’
জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য ছিল বাহিনীগুলোর মধ্যে স্পষ্টতা নিশ্চিত করা। আমাদের লক্ষ্য হলো—কোনো ধরনের ভুল-যোগাযোগ বা ভুল-বোঝাবুঝি যেন না হয়।’
বাংলাদেশের বাহিনীগুলোর পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় মন্তব্য করে ভারতের সেনাপ্রধান আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আজকের পরিস্থিতিতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পরিচালিত নয়।’
সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে উপেন্দ্র দ্বিবেদী বলেন, সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া এবং ভারত এ বিষয়ে সতর্ক থাকবে। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারতও করছে, অন্যান্য দেশও করছে।
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘আমাদের প্রস্তুতির দিক থেকে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি...।’

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নাটকীয় স্পিডবোট অভিযানে হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। অভিযানে নৌকার ক্রুদের আটক করা হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে তদন্ত চলছে।
১ ঘণ্টা আগে
ভারতের ওডিশার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ ভক্ত। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তে অপরাধ বৃদ্ধি ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে