
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। চার ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত রোববার জমি নিয়ে কবির খানের সমর্থক শহীদ খানকে গ্রামের রাস্তায় পেয়ে মারধর করে তালুকদারের লোকজন। এ নিয়ে গত দুই দিনে দুই দফায় কবির খানের পক্ষের লোকজন ও তাদের বাড়িঘরে হামলা চালায় তালুকদার পক্ষ। এর জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা মাথায় হেলমেট পরে একে অন্যের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। খবর পেয়ে পুলিশ এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সংঘর্ষ থামানো হয়। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
এই ঘটনায় এক পক্ষের নেতৃত্বদানকারী কবির খান বলেন, রোববার তাঁর পক্ষের লোকজনকে মারধর এবং তাঁদের বসতঘরে হামলা, লুটপাট চালায় তালুকদারের লোকজন। এর জেরে আজ এই সংঘর্ষ হয়েছে।
জানতে চাইলে হাবিবুর রহমান তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। কবির খানের অভিযোগ অস্বীকার করে তালুকদার পক্ষের শওকত হাওলাদার বলেন, পুরোনো বিরোধ নিয়ে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। আজও সেই জেরে সংঘর্ষ হয়। এতে তাঁদের পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানা যায়নি। সকাল ১০টার পর থেকে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৪১ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে