
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বরাট ইউনিয়নে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদীপাড়ে ভিড় করছে উৎসুক জনতা। অধীর আগ্রহে তারা তাকিয়ে রয়েছে নদীর দিকে। যদি দেখা মেলে কুমিরের।
স্থানীয় বাসিন্দা শফিক বলেন, ‘শুনেছি গত দুই-তিন দিন ধরে এখানে কুমির ভেসে উঠছে। আজ সকালেও দুইবার দেখা গেছে। এটা শুনে দেখতে এসেছি। তবে দেখতে পাইনি এখনো।’
পাশেই দাঁড়িয়ে থাকা আবুল খাঁ বলেন, এখানে সকাল-বিকেল মানুষ গোসল করে। কুমিরের ভয়ে লোকজন নদীতে নামতে পারছে না। প্রশাসন এসে ধরে নিয়ে যাক।

মাসুদ মোল্লা নামের আরেকজন বলেন, ‘কুমির ধরার ব্যবস্থা করা লাগবে। তা না হলে মানুষের সমস্যা হচ্ছে। নদীতে গোসল করি, গরু-ছাগল গোসল করাই। কুমিরের ভয়ে দুই দিন ধরে কেউ নদীতে নামছে না।’
রবিউল রবি নামের এক যুবক একটি কুমিরের ছবি পোস্ট করে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ (মঙ্গলবার) এই কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে, সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। সবার সাবধানতা অবলম্বন করা উচিত।’
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও মাগরিবের নামাজের পর বিষয়টি জানতে পেরেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা ঘটনাস্থলে যাইনি। আগামীকাল (বুধবার) সকালে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় লাল নিশানা দিয়ে আসব। পাশাপাশি চেয়ারম্যান-মেম্বারদের বিষয়টি জানাব। এ ছাড়া এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা হবে।’
মীর সায়েদুর রহমান আরও বলেন, ‘যেহেতু মূল নদীতে ভেসে উঠেছে, সে ক্ষেত্রে কুমির তো ধরা সম্ভব না। যদি শাখা নদীতে ভেসে উঠত, আমরা চেষ্টা করতাম। আপাতত এলাকাবাসীকে সচেতন করা ছাড়া কিছু করার নেই।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে