
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আগমুহূর্তে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবির সঙ্গে আজ বিকেলে আইসিসি সভা করেছে বলে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সেই সভায় ছিলেন। সভায় নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার বিষয়টি আইসিসিকে আবারও জানিয়েছে বিসিবি। ভারতের বাইরে ম্যাচ সরাতে পুনরায় আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি। আইসিসি জানিয়েছে, সূচি যেহেতু ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে বিসিবি যেন তার অবস্থান পরিবর্তন করে। তবে বোর্ড নিজেদের অবস্থানে এখনো অনড়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা থেকে বাদ দেওয়ার ইস্যুতেই মূলত নিরাপত্তা ইস্যু জোরদার হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকে। এরই মধ্যে ক্রিকবাজ খবর প্রকাশ করেছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে হতে পারে। আইসিসির কাছে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি গুরুত্ব দিয়ে দুই দফা চিঠি পাঠিয়েছে। দ্বিতীয় চিঠির উত্তর এখনো আসেনি।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার এই তিন ভেন্যু নির্ধারণ করা হয়েছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের গুঞ্জন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। স্কটিশদের দেওয়া ১৫৩ রানের লড়াকু লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের জয়ের ম্যা
১১ মিনিট আগে
অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামীকাল। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দর্শকপ্রিয় ম্যাচটি সামনে রেখে সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের হয়ে গত নভেম্বরেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে উসমান তারিকের। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুকে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের স্পিন আক্রমণের প্রধান ভরসা তারিক। ভারতের বিপক্ষে তাঁকে ট্রাম্প কার্ড বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান লড়াই ঘিরে যেমনটা হয় আরকি, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবেই উঠে আসছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
২ ঘণ্টা আগে