দুদক

চুয়াডাঙ্গায় টিটিসির প্রশিক্ষণ উপকরণ কেনাকাটায় ‘ভুতুড়ে’ দর, একটি ইটের দাম ২৭ টাকা
স্থানীয় বাজারদর ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের দেওয়া তথ্যের সঙ্গে এসব দরের বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। যে প্রতিষ্ঠান থেকে ইট কেনার কথা উল্লেখ রয়েছে, সেই হিমালয় অটো ব্রিক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে তাদের এক গাড়ি ইটের দাম ছিল ২২ হাজার টাকা। সে হিসাবে প্রতিটি ইটের দাম পড়ে প্রায় ১১ টাকা।

বেবিচকে বিল ছাড়ে ঘুষ, ওভারটাইমে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বেবিচকের ই/এম শাখায় ঠিকাদারের বিল ছাড়ে ১০ থেকে ২০ শতাংশ ঘুষ, ওভারটাইমে দিনে ২০ থেকে ২২ ঘণ্টা কাজ দেখিয়ে অর্থ উত্তোলন এবং যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। নথিপত্র যাচাই করে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহের কথা জানিয়েছে সংস্থাটি।

জালিয়াতি ও ছদ্মনামে চাকরি: বিজিবির অবসরপ্রাপ্ত সিপাহি আকবরের ১৩ বছর কারাদণ্ড
১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহি পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য

এক দিনে রেলে নিয়োগ দুর্নীতির তিন মামলার রায়
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা দুটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই দিনে নিয়োগসংক্রান্ত দুর্নীতির আরেক মামলায় তাঁদেরসহ ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।








