Ajker Patrika

লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
মো. আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

গ্রেপ্তার আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। একসময় তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।

গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিতেন আজিজুল ইসলাম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ নিয়েও তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও পোস্ট দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত