পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করল ভারত, কমছে আমদানি ব্যয়

টনপ্রতি ৫৫০ ডলারে বেঁধে দেওয়া পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করেছে ভারত সরকার। এর ফলে প্রতিবেশী দেশটি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানিতে ব্যয় কমছে। এর প্রভাবে স্বভাবত বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমার কথা।
গতকাল শুক্রবার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং শিগগিরই এই বিজ্ঞপ্তি কার্যকর হবে। বিষয়টি ভারত থেকে যেসব দেশ পেঁয়াজ আমদানি করে থাকে, তাদের অনেকটাই সুবিধা দেবে। বিশেষ করে বাংলাদেশের জন্যও বিষয়টি ইতিবাচক হতে পারে।
এর আগে চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনের আগে ভোটের রাজনীতির অংশ হিসেবে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সে সময় সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেয়, যার পরিমাণ ছিল প্রতি টনে ৫৫০ ডলার।
ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকেরা জানিয়েছেন, জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি ৫০ শতাংশেরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে। কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম ৫৫০ ডলার রপ্তানি মূল্য এবং ৪০ শতাংশ রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।
উল্লেখ্য, ভারত সরকারের হিসাব অনুসারে চলতি অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত দেশটি মোট ২ দশমিক ৬০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে। অথচ, ২০২৩-২০২৪ অর্থবছরে ভারত ১৭ দশমিক ১৭ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল।
আরও খবর পড়ুন:
- শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- অবাস্তব স্বপ্ন দেখানো নেতৃত্ব থেকে সতর্ক থাকুন: বাংলাদেশের জনগণের প্রতি ফলকার তুর্ক
- ১ অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা করা হবে
- ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার কেন্দ্রে আর্থিক খাতের সংস্কার
- আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পরই পবার ইউএনও বদলি
- নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন শেখ হাসিনা
- দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন
- ২য় বারের মতো নারী প্রশাসক পেল টাঙ্গাইল
- নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: তদন্ত নিয়ে মুখোমুখি সিআইডি-পিএসসি
- আঁধার কেটে যাবে শিগগিরই, হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে নানকের পক্ষে বার্তা
- পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেন মার্কিন সিনেটর, আদালতে অভিযোগ
- সংবাদ ব্রিফিং শেষ হতেই ২ সচিব জানলেন, তাঁরা আর পদে নেই
- বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
- মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগির, মিরপুর-১০ চালুতে বেশ দেরি
- লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে
- রাজশাহীতে শিক্ষার্থীদের প্রাইভেট টিউশন ফি ঘোষণা
- যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী
- বিবিসির চোখে বাংলাদেশ ও ভারতের ইলিশ কূটনীতির পরিণাম
- সফর রাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান, কী তাঁর পরিচয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হলেন ড. মামুন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট
- রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন, নেতৃত্বে থাকছেন যাঁরা
- অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক
- গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত ঘোষণা
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছড়ি ঘোরাচ্ছেন ৬ ‘কুতুব’
- র্যাব মহাপরিচালক শহিদুরের চাকরির মেয়াদ বাড়ল
- আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল
- বিসিবি থেকে সুজনের বিদায়
- জিন্নাহ না হলে বাংলাদেশ হতো না: আলোচনায় বক্তারা









