
আগামী ১ অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ কিলোমিটার উত্তর এবং ১ কিলোমিটার দক্ষিণ পর্যন্ত এলাকা নীরব ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘১ অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সভাটি বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে আয়োজন করা হয়।
পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন বন্ধে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১৭ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে। ১ অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল অ্যাভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহার উৎসাহিত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোরদার করা হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আরও খবর পড়ুন:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রোডাকশন ওয়ারেন্টকে (কারাগারে থাকা আসামিকে আদালতে হাজির করার পরোয়ানা) ভুলবশত জামিননামা মনে করে এক আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ১০ দিন পর গত শুক্রবার রাতে তাঁকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে