
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা মহাসড়কের সিদ্ধারগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের আদমজী নগর এমডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম (১৯)। এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভীন আক্তার এ মামলা করেন।
ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, ‘বেলা ১১টা ৩০ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ছাত্র-ছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে ফেরানোর চেষ্টা করছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে