
লোকসভা নির্বাচনের মধ্যেই পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারতে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। আজ শনিবার এক নির্দেশনা দিয়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে তুলে নেওয়া হলো, যখন ভারতের পেঁয়াজ বলয় বলে খ্যাত মহারাষ্ট্র রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানির ক্ষেত্রে এক টন পেঁয়াজের সর্বনিম্ন মূল্য হবে ৫৫০ ডলার বা ৬০ হাজার ১৯৫ টাকা।
গতকাল শুক্রবার রাতে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করার পর এই দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, ২০২৩ সালের আগস্টে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক নির্ধারণ করেছিল, যা বলবৎ ছিল সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে বৈদেশিক বাণিজ্য বিভাগের তথা মহাপরিদপ্তর এক নির্দেশনায় বলেছে, ‘পেঁয়াজ রপ্তানি নীতির নিষেধাজ্ঞা থেকে সরে এসে তা উন্মুক্ত করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নীতি বলবৎ থাকবে। এ ক্ষেত্রে এক টন পেঁয়াজের সর্বনিম্ন মূল্য হবে ৫৫০ ডলার (বা ৬০ হাজার ১৯৫ টাকা)।’
এর আগে, গত বছরের ডিসেম্বরের ৮ তারিখে ভারত সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে সেই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। অবশেষে, গতকাল ৩ এপ্রিল রাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
উল্লেখ্য, ভারত সরকারের তথ্য বলছে—দেশটিতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে। রাজ্যটির কৃষকেরা সব সময়ই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই পেঁয়াজের বড় একটি অংশই দেশের বাইরে রপ্তানি হয়। এ ক্ষেত্রে বড় ক্রেতা বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ভুটান-শ্রীলঙ্কা।
গত মাসে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের ভোক্তা, খাদ্য ও জন বিতরণ মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকার ছয় প্রতিবেশী দেশ—বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনীতিতে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। গত মাসে কংগ্রেস নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের অবহেলা করার অভিযোগ তুলেছিল। কংগ্রেস বলেছিল, তাদের ইশতেহারে কৃষকদের ওপর এ ধরনের বিপর্যয়কর নীতিগুলো রোধ করে একটি পূর্বাভাসযোগ্য আমদানি-রপ্তানি নীতি তৈরির কথা বলা হয়েছে।

কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৩ ঘণ্টা আগে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
৩ ঘণ্টা আগে
চীনের বিশাল ভোক্তা বাজারে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে