Ajker Patrika

মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক

আজকের পত্রিকা ডেস্ক­
মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক
প্রতীকী ছবি

ভারতের মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারগুলোর প্রজন্মান্তরের সম্পদ গড়ে তোলার পেছনে কঠোর পরিশ্রম ও ব্যক্তিগত ত্যাগের ভূমিকা নিয়ে উদ্যোক্তা প্রেম সোনির একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর দাবি, পরবর্তী প্রজন্মের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে আগের কোনো এক প্রজন্মকে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়েছে।

এক্সে দেওয়া পোস্টে প্রেম সোনি বলেন, বর্তমানে ৫০ কোটি রুপির সম্পদের মালিক কোনো মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারের ইতিহাস ৩০ বছর পেছনে ফিরে দেখলে পাওয়া যাবে একজন বাবা বা দাদাকে, যিনি ধুলোমাখা গুদামে মেঝেতে ঘুমাতেন, প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতেন এবং ডেস্কে বসেই ঠান্ডা রুটি খেতেন। সপ্তাহান্তের ছুটি কিংবা অবকাশযাপন কী, তা-ও হয়তো ২৫ বছর জানতেন না তিনি।

সোনির মতে, ওই ব্যক্তি নিজের কষ্ট সহ্য করেছেন, অর্থ সঞ্চয় করেছেন এবং পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক স্বাধীনতা নিশ্চিত করেছেন। তাঁর দুই দশকের পরিশ্রমের কারণে আজ ২৩ বছর বয়সী নাতিকে চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরি করতে হচ্ছে না।

অন্যদিকে, ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, অনেক দাদা ঝুঁকি নিতে চাননি, বাবারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকরি করেছেন, সাপ্তাহিক ছুটি উপভোগ করেছেন এবং সঞ্চয়ের অর্থ সাত শতাংশ সুদে স্থায়ী আমানতে রেখেছেন। ফলে উল্লেখযোগ্য সম্পদ গড়ে ওঠেনি।

সোনির ভাষ্য, বর্তমানে ২৪ বছর বয়সী অনেক তরুণের পারিবারিক সম্পদ নেই, মাসে ৫০ হাজার রুপি বেতন পান, অথচ তাঁরা সপ্তাহে পাঁচ দিন কাজ, আট ঘণ্টা ঘুম এবং মানসিক স্বাস্থ্যের জন্য ছুটি চান।

তাঁর বক্তব্য, সম্পদ গড়তে কোনো না কোনো প্রজন্মকে মূল্য দিতে হয়। প্রতিটি প্রজন্ম যদি শুধু ভোগ করতে চায়, তাহলে পরবর্তী প্রজন্মকেও সংগ্রাম করতে হবে।

পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কঠোর পরিশ্রম ও ত্যাগের প্রয়োজনীয়তার পক্ষে মত দিয়েছেন। অন্যরা বলছেন, সম্পদের জন্য দীর্ঘ কর্মঘণ্টা, শারীরিক-মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন বিসর্জন দেওয়াকে মহিমান্বিত করা উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত