
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিউশন ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্ধারিত ফি ঘোষণা করা হয়।
শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে এ ফি নির্ধারিত করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক ফি সর্বোচ্চ ১১ হাজার টাকা, অষ্টম ও নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ১২ হাজার টাকা, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৪ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী ৮ থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা বার্ষিক ফি ধরা হয়েছে। দুই কিস্তিতে এই ফি পরিশোধ করা যাবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দরিদ্র ও মেধাবীদের জন্য কোর্স ফি শিথিলযোগ্য করার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের সব সদস্য এই নির্দেশনা মেনে চলবেন। কোনোভাবেই এর চেয়ে বেশি টাকা আদায় করা যাবে না। যদি কোনো সদস্য এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনিসুজ্জামান টুকু, সদস্য অনিক মাহমুদ, সঞ্জয় কুমার সাহা, প্রকৌশলী নাসিম আঞ্জুম মিরসাদ, শেখ মো. সাকিব প্রমুখ।
আরও খবর পড়ুন:

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
৪৩ মিনিট আগে
শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৪ ঘণ্টা আগে