
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রহ্মণম জয়শঙ্কর। তিনি বলেছেন, নয়াদিল্লি গণমাধ্যমের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে কথা বলেছেন, কারণ তাঁর বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে।
আরও খবর পড়ুন:

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১৩ ঘণ্টা আগে