ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম ও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার গণতান্ত্রিক ছাত্রশক্তির ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আখতার হোসেনও আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসু ভবনের সামনে এই দলের আত্মপ্রকাশ ঘটে। সেদিন ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কার্যক্রম স্থগিত ও কমিটি বিলুপ্ত করার বিষয়ে আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা-কর্মীরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একীভূত হয়ে যান। তারপর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না, এ নামে কোনো প্রোগ্রাম করিনি, ফেসবুক পেজেও কোনো অ্যাক্টিভিটি ছিল না। ফলে গণতান্ত্রিক ছাত্রশক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে।’
আখতার আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে দুজন দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রসংগঠনের মধ্যে ছাত্ররাজনীতি কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। নীতিনির্ধারণের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে হয়। সিদ্ধান্ত নেওয়া হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত করার এবং কমিটিগুলো বিলুপ্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি কীভাবে ফাংশন করবে, সেটা বর্তমান যাঁরা আছেন এবং সামনে যাঁরা যুক্ত হবেন, তাঁরা ছাত্ররাজনীতির রূপরেখা কী হবে সেটা সামনে রেখে সিদ্ধান্ত দেবেন। আমি (আখতার হোসেন) জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকায় এবং নাহিদ-আসিফ অন্তর্বর্তীকালীন সরকারে থাকায় আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তির ডিসিশন মেকিং ও দায়িত্বে থাকছি না।’
আরও খবর পড়ুন:

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৬ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে