চট্টগ্রামে সংঘর্ষে নিহত ওয়াসিম ছাত্রদলের নেতা, শরীরে গুলির আঘাত

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে ওয়াসিম আকরামের চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওয়াসিম ছাত্রদলের নেতা, এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওয়াসিম আকরাম ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
সংঘর্ষের মধ্যে ওয়াসিম আকরাম ছাড়াও আরও দুজন নিহত হয়েছেন। একজন ফারুক, তিনি পথচারী ছিলেন। বাকিজনের পরিচয় জানা যায়নি। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে এক যুবককে। তাঁর গুলিতেই দুজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ওয়াসিম আকরামের শরীরেও গুলির আঘাত রয়েছে বলে জানান তিনি। আর অপরজনের মাথায় গুরুতর আঘাত ছিল। তাঁকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করা হয়।
চমেক হাসপাতালের পরিচালক আজকের পত্রিকা’কে বলেন, ‘দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত ৯ জন চমেকের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।’
সারা দেশের মতো চট্টগ্রামে আজ সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা পিছু হটেন। সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ–যুবলীগের মিছিলে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।
বিকেল ৬টা পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগকে হটিয়ে মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।
আরও খবর পড়ুন:
- কোটা সংস্কার আন্দোলন: এবার কঠোর হাতে দমন করবে সরকার
- কোটা আন্দোলনকারীদের দখলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারকাদের অবস্থান
- বিশ্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শঙ্কা
- মিছিলে গুলির পর জবির ফটকে আন্দোলনকারীদের অবস্থান, থমথমে পরিবেশ
- চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীসহ নিহত ২
- বেরোবিতে পুলিশ–ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী নিহত
- কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের
- কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে সড়ক আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
- নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ
- ক্রেডিট কার্ডে লেনদেনে ভাটা
- টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল, চুক্তির বরখেলাপকে কারণ বললেন পলক
- আন্দোলনকারীরা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে না ভেবে, রাজাকার ভাবল কেন—প্রশ্ন ওবায়দুল কাদেরের
- দুর্নীতি রোধে এনবিআরে আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র
- তিস্তা প্রকল্পে চীনের চেয়ে ভারতকে বেশি প্রাধান্য দিচ্ছেন শেখ হাসিনা
- ঢাকা বিশ্ববিদ্যালয়: আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা
- সায়েন্স ল্যাবে ককটেল বিস্ফোরণ, মহাখালীতে রেললাইন অবরোধ
- বছরে বরাদ্দ ৯-১০ কোটি, তবু সচিবালয়ের ১০ মন্ত্রণালয়ে কোনো গাছ নেই
- বরিশাল বিএম কলেজে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
- কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’
- সীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনতে ৪ পরামর্শ দেওয়ার পর বাতিল করলেন হাইকোর্ট
- কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরও ৪ কর্মকর্তা-কর্মচারী
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতের খবর কোথা থেকে পেল যুক্তরাষ্ট্র
- পত্রপত্রিকার লেখা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই, কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
- কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টির
- বিদ্যুৎ–জ্বালানির ৪ সচিবের কবজায় ২৫ কোম্পানি

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা
ঢাবিতে ছাত্রীদের ওপর হামলাকারী রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী 







