
রাজনীতি ও কূটনীতিতে প্রভাব বিস্তারের পর এবার বাংলাদেশের স্পর্শকাতর খাত কর বিভাগে চোখ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটির ডিপার্টমেন্ট অব ট্রেজারি বাংলাদেশের কর ফাঁকি, কর আদায় এবং এ খাতের দুর্নীতি ধরিয়ে দিতে এ দেশের কর বিভাগের সঙ্গে সমান্তরালে কাজ করার প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবে মার্কিন ট্রেজারি বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে এনবিআরে আবাসিক পরামর্শক বসানোর কথা বলা হয়েছে। তিনিই এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে এখানে আরও পরামর্শক নিয়ে গঠিত টিমের নেতৃত্ব দেবেন। আর তাঁরা রিপোর্ট দেবেন সরাসরি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টকে। প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক পর্যায়ে মেয়াদ হতে পারে তিন থেকে পাঁচ বছর।
মার্কিন ট্রেজারি বিভাগের পাঠানো প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়, রাজস্ব প্রশাসনের সংস্কারই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এর পাশাপাশি তাদের উদ্দেশ্য বাংলাদেশের কর আদায় বাড়ানো, ফাঁকি ধরা এবং এ খাতে স্বচ্ছতা ফেরানোতে সহায়তা করা। দেশটি চায় দ্রুত এনবিআর এ ব্যাপারে মতামত জানাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর সর্বশেষ ঢাকা সফরকালে দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কর খাতে সহায়তা করার প্রস্তাবটি প্রথম দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র।
নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা থাকা পরও একটি দেশের রাজস্ব বা কর খাতের মতো স্পর্শকাতর জায়গায় ভিন্ন দেশের পরামর্শক বসানো দেশের স্বার্থে কতটা নিরাপদ? এমন প্রশ্নে এনবিআরের সাবেক সদস্য ও শুল্ক বিশেষজ্ঞ আবদুল মান্নান পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের রাজস্ব খাতে অনেক বিশেষজ্ঞ রয়েছেন। কাস্টমস আন্তর্জাতিক সফটওয়্যারে চলে। সেখানে বৈশ্বিক উত্তম চর্চাগুলো হয়। তবে তাদের প্রস্তাব পেলেই এনবিআর রাজি হয়ে যাবে—এমনটি মনে হয় না। তারা আগে পর্যালোচনা করবে। কোনটা দেশের স্বার্থে, তা দেখবে। কোনটা হস্তক্ষেপ আর কোনটা নীতির সঙ্গে যায় না, এগুলো বিচার-বিশ্লেষণ করে তবেই তারা সিদ্ধান্ত নেবে বলে মনে হয়।’
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়, দেশটির ট্রেজারি বিভাগ এখানে কর ও শুল্ক খাতের দক্ষ পরামর্শকদের বসাবে, যারা উভয় খাতের প্রশাসনিক ব্যবস্থা, হিসাব-নিকাশ, ফাঁকি ধরার কৌশল, সাধারণ নিরীক্ষা ও বিশেষায়িত নিরীক্ষা পরিচালনায় সহায়তা করবে ও নীতিসহায়তা তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে করদাতারা যাতে নিজে নিজে কর দিতে উদ্বুদ্ধ হয়, সে রকম শিক্ষা ও প্রশিক্ষণসহ আরও বহু রকমের পরামর্শ ও উপদেশ দেবে। শুল্ক খাতেও তারা প্রায় একই রকম সহায়তা দিতে চায়।

গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৩ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প। লাইন মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর, নতুন ও ডাবল লাইন স্থাপন, আধুনিক সিগন্যাল, নতুন রোলিং স্টক,
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৫ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
৬ ঘণ্টা আগে