
কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ব্যাচে তাদের সহপাঠীরা। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এ বয়কট অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় এ নিউজ লেখা পর্যন্ত হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দেন।
দেখা গেছে, নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছেন, ‘কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জনের ওপর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও খবর পড়ুন:

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৩ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে