
কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দুপাশের রাস্তা আটকে অবস্থান ও বিক্ষোভ করছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। সকাল সাড়ে ১০টা থেকে ধীরে ধীরে সড়কে নেমে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
এতে করে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে করে তীব্র যানজটে পড়েছে সাধারণ মানুষ।
রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোয়া ১১টায় জমজম টাওয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করে। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তাঁরা।
এ সময় উত্তরার সোনারগাঁও সড়কে যানচলাচল বন্ধ হয়ে হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনএস সেন্টার এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। সেখানে তাদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি শুরু হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে মোহাম্মদপুরের ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা এই অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দনিয়া কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে কাজলা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আরও খবর পড়ুন:

বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কন্টেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
২৭ মিনিট আগে
ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড দেননি ওই নেতা।’
২৯ মিনিট আগে
বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পুলিশ একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করেছে।
৩৭ মিনিট আগে