
টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। আজ মঙ্গলবার এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
কী কারণে বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘টেন মিনিট স্কুলের যে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল, এটা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে। কিন্তু বাতিল কেন করা হয়েছে বা কেন করা হবে না, এ বিষয়টা বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না, যারটা বাতিল করা হয়েছে, তাকেই জানানো হবে। কোনটা সিলেকশন হলো বা কোনটা বাতিল হলো, এটা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ্যে বলতে পারে না।’
অভিযোগ উঠেছে, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলব ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা—এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু—এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথায় আছে—দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’
এর আগে শনিবার আয়মান সাদিক নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা।’
আরও খবর পড়ুন:

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৭ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে