চট্টগ্রাম জেলা
দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রাম, যা বন্দরনগরী ও দেশের প্রধান সমুদ্রবন্দর নিয়ে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পের বড় কেন্দ্র হিসেবে পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, সন্দ্বীপ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, কর্ণফুলীসহ চট্টগ্রামের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ সংবাদ পাওয়া যাবে।

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি
অনুমোদিত পদের ৮০ শতাংশ শূন্য। মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে নবগঠিত চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি। এতে করে কার্যক্রমের ব্যাপকতা সামাল দিতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন কর্মীরা। এই পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু
খালের দুই পাড়ে দুটি গাইড ওয়াল। পড়ে আছে মরিচা ধরা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। পাশে বানানো একটি বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন স্থানীয়রা। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের দমদমা এলাকার তেলপারই খালের চিত্র এটি।












