গুলি

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত
হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের গুলিতে শ্রমিক দল নেতা রিপন হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম হাজি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার
খুলনা নগরের চানমারি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের দুই সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু
হামলার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে জীবন অভিযোগ করেন, ইকরাম বাবু ও আরমান তাঁকে ছুরিকাঘাত ও গুলি করেছেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।









