কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাস দখলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে গেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্য ছাত্রলীগ নেতা-কর্মীদেরও ক্যাম্পাসে দেখা মেলেনি।
মোটরসাইকেলে চড়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার একটি ভিডিও ফুটেজ এসেছে এই প্রতিবেদকের হাতে। ভিডিওতে দেখা যায়, মাদার বখ্স হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মাদার বখ্স হলের দিকে এগিয়ে আসেন। বিক্ষোভকারীদের দেখেই দ্রুত মোটরসাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান, বঙ্গবন্ধু হলে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিন ক্যাম্পাসের কোথাও শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে দেখা যায়নি। এ বিষয়ে জানতে তাঁর মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি এখন একটু ব্যস্ত আছি। পরে কল দিচ্ছি।’ কিন্তু তিনি আর ফোন দেননি।
এর আগে আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে প্রধান ফটকের ভেতর দিয়ে প্যারিস রোডে যায়। সেখান থেকে মিছিলটি বিভিন্ন আবাসিক হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এই প্রতিবেদন লেখার সময় বিকেল সোয়া ৫টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডি ও পুলিশবাহিনী সবাইকে রেখেছি। তারপরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা কারা ঘটিয়েছে আমরা জানি না। অবশ্যই এর তদন্ত হবে।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে