তাঁতিবাজার মোড় ২০ মিনিট আটকে রাখার পর ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় থেকে ফেরার সময় মিছিলের পেছনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তাঁতিবাজারে গিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ২০ মিনিট পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে প্রধান ফটকের সামনে বসে পড়েন।
বর্তমানে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং এর আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রিকশা ছাড়া রাস্তায় যানবাহন নেই বললেই চলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইভান তাওসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যৌক্তিক একটি প্রোগ্রামে যেভাবে হামলা করা হয়েছে সে আন্দোলনের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করছিলাম। সে মিছিলেও গুলি করা হয়েছে। তাই এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচিতে যদি ছাত্রলীগ কোনো হামলা করে তাহলে এর সর্বোচ্চ জবাব দেওয়া হবে।’

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
২ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৫ ঘণ্টা আগে