আ.লীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ গোলচত্বর দখলে নিল আন্দোলনকারীরা

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দখলে নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়।
এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বরের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করে।
পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক রেখে চলে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ মিরপুরের বেনারসি পল্লি, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর-৬ নম্বর, আল-হেলাল হাসপাতাল সড়ক ছড়িয়ে পর।
একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা টি-শার্ট ও মাথায় হেলমেট দেখা গেছে।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে। আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও দেখা গেছে সকাল থেকেই।
আরও খবর পড়ুন:
- সমন্বয়ক সারজিস আলমের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধারের ভাইরাল ছবিগুলো পুরোনো
- নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির প্রথম বৈঠক আজ
- সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না, ছাউনিতে ফিরিয়ে নিন: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা
- হঠাৎ সাকিবের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার
- সোমবার শ্রমিক ও নারী সমাবেশ, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা
- খুনি হাসিনা সরকারের পতনে জনসাধারণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি: ফখরুল
- বাংলাদেশের ‘গণতান্ত্রিক রূপান্তরের’ রূপরেখা দিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- ‘এক দফা দাবি—সরকারের পদত্যাগ’
- চিরকুট লিখে পালিয়ে আন্দোলনে কিশোরী, শিবির সংশ্লিষ্টতার গুজব
- মুগ্ধ ভাইয়া, আমরা বিশ্বাস করি না সংবাদটা
- ‘জয় বাংলা’ কনসার্ট বর্জন করল যেসব ব্যান্ড
- আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রাথমিক বিদ্যালয় রোববার খুলছে না, বন্ধই থাকছে
- টেন মিনিট স্কুলের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- ‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’ বলে সপ্তম শ্রেণি ছাত্রীর চিরকুট
- গুলি ছোড়া বন্ধের রিট আবেদন শুনানির জন্য রোববারের কার্যতালিকায়
- কুমিল্লায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ-গুলি, ৬ জন হাসপাতালে
- আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
- জিমেইল ইনবক্স ভরে গেলে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ পাবেন যেভাবে
- রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষকালে ইট হাতে ভাইরাল ব্যক্তিটি সরকার সমর্থক
- বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছেন তামিমেরা— ভাইরাল ভিডিওটি কবেকার
- ঠাকুরগাঁও ও রাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়নি— দাবিটি সঠিক নয়
- চট্টগ্রামে কোটা আন্দোলনকারীরা অস্ত্র নিচ্ছে— ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি 







