
মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে নিলয় (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত নিলয় কৃষক মো. আলমগীর সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে বরিশালে পাঠানো হয়েছে। আতশবাজি বিক্রি বন্ধ হওয়া উচিত, তা না হলে আরও ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে