আওয়ামী লীগ

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি মাজারের ভেতরে জাহিদ ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ
বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননি
সিলেটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীতে এই আলোচনা সভা হয় বলে জানা গেছে। তবে আলোচনা সভার স্থান বলতে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। আলোচনা সভার কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।












