রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি আরও জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমুখী প্রস্তুতি। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে স্থাপন করা হয়েছে স্টিল স্ট্রাকচারের শেড, রাখা হয়েছে নারী-পুরুষের জন্য পৃথক নামাজ ও প্রবেশের ব্যবস্থা।
শফিকুল ইসলাম বলেন, ‘মুসল্লিদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নারী-পুরুষ সবাই যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পরিদর্শনকালে দেখা যায়, বিস্তৃত মাঠজুড়ে নামাজের জন্য নির্ধারিত স্থান প্রস্তুত করা হচ্ছে। সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনায় এনে স্টিল কাঠামোর ওপর শেড নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃষ্টিপাত হলেও নামাজ আদায়ে বিঘ্ন ঘটবে না বলে জানান সংশ্লিষ্টরা।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশাসক জানান, প্রায় ১০ হাজার মুসল্লির জন্য প্রাথমিক প্রস্তুতি রাখা হয়েছে। তবে এর চেয়ে বেশি মানুষ সমাগম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। প্রবেশপথে আর্চওয়ে স্থাপন এবং সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে।

প্রশাসক আরও জানান, নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণের পাশাপাশি পৃথক প্রবেশপথ রাখা হয়েছে, যাতে তাঁরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন। নগরবাসীকে আগারগাঁওয়ের এই কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে বাড়ির পানে ছুটছেন ঢাকাবাসী অসংখ্য কর্মজীবী মানুষ। বাড়ির পথে রওনা হওয়ার আগে শেষ মুহূর্তের কেনাকাটা করতে ব্যস্ত দেখা গেছে তাঁদের। আজ বুধবার দুপুরে সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায় রাজধানীর গুলিস্তান ও তার আশপাশ এলাকাগুলোতে।
১৪ মিনিট আগে
আজ বুধবার বেলা ২টা ৫ মিনিটে বগুড়ার আদমদীঘি এলাকায় নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানান রেলওয়ে কন্ট্রোল রুমের (সৈয়দপুর রেলওয়ে পুলিশ) কনস্টেবল মো. জাকারিয়া।
৩৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস।
১ ঘণ্টা আগে
ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে