
একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। কারণ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান। তবে মোদির সঙ্গে সাক্ষাৎ না হলেও পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীরা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন দেশের প্রধানমন্ত্রীসহ নেদারল্যান্ডসের ডিক শুফ, পাকিস্তানের শাহবাজ শরিফ, নেপালের কে পি শর্মা ওলিসহ ছয়জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠক হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ার ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক গেলে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশে আগামী সোমবার ঢাকা ছাড়বেন।
এবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে না। এ বিষয়টি নিশ্চিত করে তৌহিদ হোসেন বলেন, ‘দুই নেতা একই সময় নিউইয়র্কে থাকছেন না। এ কারণে বৈঠক হবে না।’ তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাঁর (পররাষ্ট্র উপদেষ্টা) সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি দেশে ফিরতে নিউইয়র্ক ছাড়বেন।

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১১ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১৬ ঘণ্টা আগে