
ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইতালির শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারেই নেপালি ওপেনার কুশল ভুর্তেলকে (৫) ফিরিয়ে প্রথম আঘাত হানেন ইতালিয়ান বোলাররা। এরপর আসিফ শেখ (২০) ও অধিনায়ক রোহিত পাউডেল (২৩) প্রতিরোধের চেষ্টা করলেও ৪৯ রানের মধ্যে দুজনেই সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে আরিফ শেখের ২৭ এবং শেষ দিকে করণ কেসির ১১ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে নেপাল কোনোমতে একশ পার করে। ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।
ইতালির বোলারদের মধ্যে ক্রিশান কালুগামাগে ১৮ রানে ৩ উইকেট নিয়ে নেপালকে ধসিয়ে দেন। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এ ছাড়া জাসপ্রীত সিং, আলী হাসান ও জেজে স্মাটস একটি করে উইকেট নেন।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়েছেন দুই ওপেনার জাস্টিন ও অ্যান্থনি মস্কা। পাওয়ার প্লের ৬ ওভারেই তারা স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করে ম্যাচের ফল নিশ্চিত করে ফেলেন। নেপালের অভিজ্ঞ স্পিনার সান্দীপ লামিচানে থেকে শুরু করে করণ কেসি—সবাই ছিলেন এই জুটির সামনে অসহায়।
জাস্টিন মস্কা ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন অ্যান্থনি মস্কা; মাত্র ৩২ বলে ৩টি চার ও ৬টি বিশাল ছক্কায় ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এই অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ভর করেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি।
এমন দাপুটে জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইতালি। অন্যদিকে, ২ ম্যাচের দুইটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে নেপাল ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে কাফের চোট পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নেসার। চোট থেকে ফিরতে প্রায় এক মাসের পুনর্বাসনে থাকতে হবে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তাই আসন্ন সিরিজে স্বাগতিকদের কোনো পেসার চোট পেলে বদল
১ মিনিট আগে
মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে