চেন্নাই টেস্টে ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৬ রান। হারের শঙ্কায় সফরকারীরা। তবে বিপর্যয়ের মধ্যেও দারুণ এক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।
ভারতের প্রথম বিপক্ষে প্রথম ইনিংসে ৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালের পাশে বসেন মুশফিক। তামিমের রান ৪৪৮ ইনিংসে ১৫১৯২। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে আজ ১৩ রানে ফিরেছেন মুশফিক, কিন্তু ছাড়িয়ে গেছেন তামিমকে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে বসে তামিম দেখলেন তাঁকে ছাড়িয়ে যাওয়ার সেই দৃশ্য।
আন্তর্জাতিক ক্রিকেটের ৫১৪ ইনিংসে মুশফিকের এখন ১৫২০৫ রান, যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ। বেশ লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত তামিম। সেই সুযোগে মুশফিক নিজেকে নিয়ে গেছেন সবার ওপরে। ৯১ টেস্টে ৫৯১৩ রান, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ রান এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান। ২০ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৮২ ফিফটি।
সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বর রয়েছেন সাকিব আল হাসান। ৪৮৮ ইনিংসে ১৪৬৯৬ রান এই অলরাউন্ডারের। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন তালিকায় চার নম্বরে। ৪২৩ ইনিংসে ১০৬৯৪ রান তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক
খেলোয়াড় রান ইনিংস
মুশফিকুর রহিম ১৫১৯৯ ৫১৪
তামিম ইকবাল ১৫১৯২ ৪৪৮
সাকিব আল হাসান ১৪৬৯৬ ৪৮৮
মাহমুদউল্লাহ রিয়াদ ১০৬৯৪ ৪২৩
লিটন দাস ৭১৮৩ ২৫২

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
১ সেকেন্ড আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
২৭ মিনিট আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
২ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
২ ঘণ্টা আগে