
ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। সেই ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। যেন এই কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হয়। সেই সঙ্গে শিক্ষা-গণমাধ্যমসহ কয়েকটি কমিশন গঠনের পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বাংগাখাঁ উচ্চবিদ্যালয় মাঠে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার ওপর যেভাবে নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। সে ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে। সে যে হোক না কেন? যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক। সারা দেশে আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। যেন এই কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হয়। সারা দেশে অনেকগুলো মামলা হয়েছে। অনেক মামলা গ্রহণযোগ্য নয়।’ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলাগুলোর কার্যক্রম যেন শেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি।
বিভিন্ন সেক্টরের সংস্কারের কাজ চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনগুলো নিয়ে বৈঠক হয়েছে। অক্টোবর মাস থেকে সংস্কারের কার্যক্রম শুরু হবে। এ ছাড়া শিক্ষা-গণমাধ্যমসহ আরও কয়েক সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা চলছে। সে অনুযায়ী রূপরেখা তৈরির কাজ চলছে। রূপরেখা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলবে।’
এবারের ভয়াবহ বন্যায় প্রশাসন, সেনাবাহিনী ও ছাত্র-জনতা সুশৃঙ্খলভাবে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অবৈধভাবে বিভিন্ন খাল দখল করার কারণে বন্যার পানি নামতে বিলম্ব হচ্ছে। খালগুলোর ওপর অবৈধ বাঁধ দ্রুত অপসারণ করা হবে।’
এর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম লক্ষ্মীপুর সার্কিট হাউসে এলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংগাখাঁ উচ্চবিদ্যালয় ও মান্দারী ইউনিয়নের যাদৈয়া এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে শহর পুলিশ ফাঁড়ি এলাকায় সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লে. কর্নেল মাজেদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জে পি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঁচা চা পাতা চুরিতে বাধা দেওয়ায় চোরচক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন চা বাগানের এক পাহারাদার। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাগান এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ক্ষুব্ধ চা শ্রমিকেরা।
১৯ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ব্যবস্থা ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রায় ৩৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার সন্ধ্যা ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
২৪ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
৩২ মিনিট আগে