চোখের সমস্যার সঙ্গে যুক্ত হলো আঙুলের সমস্যাও। ব্যাটিং-বোলিংয়েও ছন্দে নেই সাকিব আল হাসান। এর মধ্যেই আজ তৃতীয় দিনে মাঠে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়লেন সাকিব।
সাকিব ৩৭ বছর ১৮১ দিন বয়সে আজ ভারতের বিপক্ষে টেস্ট খেলছেন। ভেঙে দিয়েছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিকের রেকর্ড। রফিক ৩৭ বছর ১৮০ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
চেন্নাই টেস্টে ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছে বাংলাদেশ দল। দুই ইনিংসে বল হাতে কোনো উইকেট নিতে পারেননি সাকিব। ব্যাট হাতে প্রথম ইনিংসে করেছেন ৩২ রান। ব্যাটিংয়ের চোখের সমস্যা নিয়ে বেশ অস্বস্তিও দেখা যায় সাকিবের মধ্যে।
৬৯ টেস্টে ১১৭ ইনিংসে ২.৯৪ ইকোনমিতে ২৪২ উইকেট সাকিবের। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৯ বার, ৪ উইকেট ১০ বার এবং এক টেস্টে ১০ উইকেট নিয়েছেন দুবার। রান করেছেন ৪৫৪৩, গড় ৩৮.৫০। ৫ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩১ ফিফটি।

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
১ সেকেন্ড আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
২৭ মিনিট আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
২ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
২ ঘণ্টা আগে