ভারতীয় ক্রিকেট

কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল
খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, আর কী। অসংখ্য রেকর্ড গড়া বিরাট কোহলি যেখানেই যান, তাঁকে একনজর দেখতে উন্মুখ হয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। এমনকি তাঁর অটোগ্রাফ পেতে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে এবার কোহলির সঙ্গে যা হলো, তা নিশ্চয়ই তিনি আশা করেননি।

ব্যর্থতার দিনেও রেকর্ড গড়লেন কোহলি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে নিজের নামের পাশে আরও একটি মাইলফলক যোগ করেছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ভারতের হয়ে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রান করলেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন কোহলি।

শামির অবসরে ভারতীয় বোর্ডকে কাঠগড়ায় তুললেন শাস্ত্রী
টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ শামির অবসরে হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। অভিজ্ঞ এই পেসারকে আরেকটি সুযোগ না দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের একহাত নিলেন তিনি।

হঠাৎ কেন কোহলির কথা বললেন হাসান
বিরাট কোহলি এখন টেস্ট ক্রিকেটে অতীত। দেড় বছর আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে টেস্টকে বিদায় বলেছেন। তবে ‘রান-মেশিন’ তকমা তো এমনি এমনি পাননি। গড়েছেন একের পর এক রেকর্ড। ভারতের এই তারকা ব্যাটারের কথা আজ উল্লেখ করেছেন হাসান মাহমুদ।












