সূচি অনুযায়ী আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-সিরিয়ার ম্যাচ। কিন্তু বৃষ্টি বাগড়ায় ৪৫ মিনিট দেরিতে শুরু হবে এই ম্যাচটি।
ভিয়েতনামের হাই পংয়ের লাচ ট্রে স্টেডিয়ামে সিরিয়া ম্যাচ দিয়েই এএফসি অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু করবে নেপালে সাফজয়ী মিরাজুলরা। সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নেয় তারা। কিন্তু মাঠে নামার ঘন্টা দেড়েক আগে হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতে ৬টা ৪৫ মিনিটের আগে আর ম্যাচ শুরু করা যাচ্ছে না।
এই প্রতিযোগিতায় বাংলাদেশকে খেলতে হবে সিরিয়া ছাড়াও স্বাগতিক ভিয়েতনাম, ভুটান ও গুয়ামের বিপক্ষে। যার মধ্যে শক্ত প্রতিপক্ষ সিরিয়া ও ভিয়েতনাম। স্বাভাবিক পারফর্ম করলে বাকি দুই দল থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া কঠিন হওয়ার কথা নয়।
২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
২ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৪ ঘণ্টা আগে