
ভোট দিতে না পারার অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। তাঁরা সবাই ঢাকা-১৪ ও ১৫ আসনের ভোটার। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা-১৪-এর দুজন ও ১৫ আসনের একজন এ অভিযোগ করেন।
জানা গেছে, ঢাকা-১৪ আসনে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র-১-এ ভোট দিতে যান বিভূতিভূষণ বিশ্বাস। সেখান ভোট দিতে গেলে তাঁকে পাঠানো হয় লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানেও তিনি ভোট দিতে না পেরে বাড়ি ফিরে যান। তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটটা দিতে পারলাম না। সুষ্ঠু নির্বাচনে ভেবেছিলাম ভোটটা দেব, কিন্তু তা আর হলো না।’ তাঁর অভিযোগ, ‘আমার বন্ধুসহ অনেকে এমন আছে ভোট দিতে পারেনি।’
একই কেন্দ্রের অন্য ভোটার খোরেশদ আলম ভোট দিতে না পারার অভিযোগ বলেন, ‘আমার ভোটার সিরিয়াল নম্বর ৫২১। আমি এই সিরিয়ালে ভোট দিতে গেলে সেখানে আমার নাম নাকি অন্য কিছু লেখা আছে বলেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। অথচ আমি স্লিপ এনেছি, আইডি কার্ডের নম্বরও মিল আছে, অথচ ভোট দিতে দিল না।’
এই কেন্দ্রের ভোট নিতে বিলম্বের অভিযোগ করেছেন সাধারণ ভোটাররাও। তাঁরা জানান, এই কেন্দ্রে ভোট নিতে দেরি হচ্ছে, দিতেও দেরি হচ্ছে। ৯টার সময় এসেছি বেলা ১টা বাজলেও এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি।
এদিকে, ঢাকা-১৫ আসনের ভোটার দেবপ্রিয় হালদার আদর্শ উচ্চবিদ্যালয় তৃতীয় তলায় (দক্ষিণ) কেন্দ্র-৪-এ ভোট দেওয়ার কথা থাকলেও সেখানে গেলে তাঁকে অন্য জায়গায় যেতে বলা হয়। তাঁকে অন্য কিছু বুঝিয়ে ফেরত পাঠানো হয় বলে অভিযোগ তাঁর।
দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র-২-এর প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘আমার এখানে অনেকে ভুলক্রমে এসেছিলেন, আমি এক নম্বর কেন্দ্রে পাঠিয়েছিলাম।’ ভোট গ্রহণের বিলম্বের কারণ জিজ্ঞাসা করলে তিনি বিস্তারিত তথ্য না দিয়ে তিনি জানান, ‘আমরা ভোট নিচ্ছি।’
ভোট দিতে না পারার কারণ জানতে চাইলে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র-১-এর প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘আমরা সব মিলিয়ে দেখেই ভোট নিচ্ছি।’ লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক প্রিসাইডিং আব্দুস সালাম বলেন, ‘আমাদের এখানে একজন ভোটার এসেছে। কেন্দ্র সঠিক থাকলে তো ভোট দিতে পারবে।’

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৩ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৩ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে