
গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সারা দেশে গড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এমন গরম শনিবারও থাকবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে গরমের তীব্রতা কমবে, হতে পারে বৃষ্টিও।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও আশুগঞ্জে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহ হয়েছে বলে বিবেচিত। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। শুধু বৃষ্টি হয়েছে রাঙামাটিতে, ৩ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এখন তাপমাত্রা যেমন আছে, এটা অ্যালার্মিং। কক্সবাজার আর রাঙামাটি ছাড়া দেশের সব জায়গায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই সময়ে তাপমাত্রা বাড়ে। যদিও ভাদ্র মাস চলে গেছে।
গরম কেন, এর ব্যাখ্যায় তিনি বলেন, এই সময়ে বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়ে। কিছুদিন আগেই একটা নিম্নচাপ ছিল। এটা চলে যাওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে। এতে করে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প আছে। আকাশ মেঘমুক্ত হওয়ার কারণে তাপমাত্রা বেড়ে গেছে।
বজলুর রশীদ বলেন, এখন তাপপ্রবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে এমন হতো, তবে সাম্প্রতিক সময়ে এটা বর্ষাকালেও দেখা যাচ্ছে। এমন তাপমাত্রা আরও দুই দিন থাকবে। এরপর ২৪ সেপ্টেম্বর একটা লঘুচাপ হতে পারে। তখন বৃষ্টির সম্ভাবনা আছে। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি কমবেশি থাকবে। এরপর মৌসুমি বায়ু বিদায় নেবে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (থ্রিসিএস) এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর। তবে চলতি বছরের শুরুতে নেচার জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, জলবায়ুর প্যাটার্ন এল নিনো আবারও ফিরে আসায় ২০২৪ সাল বিগত বছরের চেয়ে আরও বেশি গরম হতে যাচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে কম, মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা এখনো বিদ্যমান রয়েছে। আজ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
৮ ঘণ্টা আগে
শ্রাবণের দ্বিতীয় দিনের গতকাল বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি কিছুটা কম হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে সিলেটে ৩৫ মিলিমিটার। তবে আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ওঠায়...
১৮ ঘণ্টা আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
২ দিন আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে।
৩ দিন আগে