
সাভারের আশুলিয়ায় পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাই এলাকার বাসিন্দা ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিব খান (৩১), আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলকাছ মোল্লা (৩৬), ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম (৪২), ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার (৩৫) ও আওয়ামী লীগের কর্মী লালমনিরহাট জেলার মজিদুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র পাঁয়তারা করছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উসকানি দেয়। এতে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানা ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায়।
এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের দমন এবং আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলছে। যৌথ বাহিনীর এমন অভিযানেই গোপন তথ্যের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানা-পুলিশ জানিয়েছে, ৮ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা র্যাবের গাড়ি ভাঙচুর করে আগুন ধরানোর চেষ্টা করেন, সেনাবাহিনীর গাড়িতে ইটপাটকেল ছোড়েন। সেদিনের ঘটনায় পরদিন ৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছিল। সেই মামলায় এই পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে আজ শনিবার আশুলিয়ার বেশির ভাগ কারখানা পুরোদমে চলছে। শিল্প পুলিশ জানিয়েছে ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১৩টি কারখানা ও ৩টি কারখানায় সাধারণ ছুটি চলছে। হা–মীম, শারমিন গ্রুপসহ অন্য সব প্রতিষ্ঠানে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
এর আগে শুক্রবার ছুটির দিনেও শিল্পাঞ্চলের ১৬০টি কারখানায় কাজ চলেছিল বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় তার মা মনিকা বেগম আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে মরিচখেতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
১ ঘণ্টা আগে
ঢাকার নবাবগঞ্জে কোরবানির ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ সাত দিন পর আড়িয়াল বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের করা মামলায় নাম থাকা দুই আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুরহান উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে ১৪ মে অবসর নেওয়া এই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
১ ঘণ্টা আগে