
চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে এক যুবককে। নিহত তিনজনই বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁরা মারা যান। অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম আকরাম (২৪) চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
ফারুক পথচারী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। অপরজনের পরিচয় জানাতে পারেননি তিনি। তবে পরিচালক নিশ্চিত করেন, তিনজনই বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছিলেন।
চমেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নুজহাত ইনু বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তাঁদের মধ্যে ফারুক নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করা ব্যক্তির মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানান তিনি।
সারা দেশের মতো চট্টগ্রামে আজ সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বেলা ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পিছু হটেন। সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।
পরে ছাত্রলীগ, যুবলীগকে হটিয়ে মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।
আরও খবর পড়ুন:

বগুড়া শহরতলির বনানী ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় হাবিবুর রহমান রকিকে (২৮)। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বনানী কাস্টমস অফিসের সামনে মহাসড়কে খুনের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
একসময় শ্রমিক ও কৃষি যন্ত্রাংশের অভাবে হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে থাকলেও বর্তমানে তা চাষাবাদের আওতায় চলে আসছে। মৌলভীবাজারে গত পাঁচ বছরে অন্তত ৫ হাজার হেক্টর জমি আবাদের আওতায় এসেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব জমিতে এখন আম, আনারস, লেবু, মাল্টা, পেয়ারা, কাঁঠাল, বরই, পেঁপে, বেগুনসহ বি
২২ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন মা। মা ও ছেলের এমন মৃত্যুতে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে শোকের মাতম চলছে।
৩৬ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এই ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে...
৪০ মিনিট আগে