দেশের একঝাঁক নায়িকাদের নিয়ে র্যাম্পে হেঁটেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়েছিলেন তিনি। ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এ ফ্যাশন শোতে শাকিবের কসমেটিকস উৎপাদনকারী ব্র্যান্ড রিমার্কের হয়ে র্যাম্পে দেখা গেছে— বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমণি, তানজিন তিশা ও সাবিলা নূর’কে। তবে এদিন সেখানে দেখা যায়নি, প্রতিষ্ঠানটির অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।
আগে থেকেই শাকিব খানের এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তাঁর সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বলা যায়, অপুর মাধ্যমেই দেশব্যাপী পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। গত এক বছর যাবৎ বরিশাল, ময়মনসিংহ, ফেনী, সাতক্ষীরা, জামালপুর, কুমিল্লা, ভোলাসহ দেশের আরও বেশ কিছু জায়গায় প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করেছেন তিনি। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানাও নেন অপু।
অপু বিশ্বাসের অনুপস্থিতির বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় রিমার্কের হারল্যানের সঙ্গে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা জানান, অপু বিশ্বাসসহ আরও আটজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এতে অংশ নেননি। শিডিউল জটিলতায় এমনটা হতেই পারে।
অপু বিশ্বাস আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আয়োজকেরা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে দেশে আসার পর তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমন্ত্রণও পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তো শিডিউল মেলানো যায় না। তবে ওই অনুষ্ঠানে আমাকে না দেখে অনেকেই ফোন করেছেন, এ ভালোবাসায় আমি মুগ্ধ।’
‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার লুকে দেখা গেছে শাকিব খানকে। সেখানে সিনেমাটির ‘লাগে উরাধুরা’ গানের সঙ্গে শাকিবের সঙ্গে নাচতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন। আর তাঁদের এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থেটার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকের দ্বাদশ প্রদর্শনী।
৪৪ মিনিট আগে
গত ৩০ জুলাই শেষ হয়েছে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় ধাপের থেরাপি। এ মাসে শুরু হবে তাঁর পরবর্তী চিকিৎসা। তার আগে কিছুদিন পরিচিতজনের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন অভিনেতা। তাই স্বল্প সময়ের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন।
১ ঘণ্টা আগে
ঔপনিবেশিক শাসনের ইতিহাস, ক্ষমতা দখলের রাজনীতি, অর্থনৈতিক শোষণ এবং লুণ্ঠিত সম্পদ পাচারের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে কম্পানি। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে নাটকটির প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ও বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় নিজেকে ‘জাগ্রত হিন্দু’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে