প্রথমবার নির্বাচনের মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিন্তু তাঁর এ রাজনৈতিক সাফল্যকে ছাপিয়ে গেছে চড়-কাণ্ড। গত বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় এয়ারপোর্টে তাঁকে চড় মারেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। ইতিমধ্যে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নিরাপত্তারক্ষীর মা বীর কৌর।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কুলবিন্দরের মা বীর কৌর জানিয়েছেন, তাঁর মেয়ে সঠিক কাজটি করেছে। প্রসঙ্গত, কুলবিন্দর কৌরের মা পাঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
তবে শুধু মা নন, ঘটনায় মুখ খুলেছেন কুলবিন্দরের বড়ভাই শের সিং মাহিভাল। তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমে চণ্ডীগড় এয়ারপোর্টের ঘটনার কথা জানতে পারি। কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। তর্কবিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়ে, এ কারণেই ঘটনাটা ঘটেছে। দেশের নিরাপত্তারক্ষী এবং কৃষক, দুই পক্ষই তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা বোনকে পূর্ণ সমর্থন করছি।’
এদিকে কনস্টেবল কুলবিন্দর কৌরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। আগামীকাল রোববার (৯ জুন) নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন। যাতে তাঁর বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ‘ইনসাফ’ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তাঁর সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৫ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৬ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে