
গত বছরের শেষ দিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে সাইফ চন্দন শুরু করেন ‘মালিক’ সিনেমার শুটিং। শোনা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। শুটিং শেষ না হওয়ায় তা আর হয়নি। এর পর থেকে শোনা যাচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মালিক। তবে আসছিল না আনুষ্ঠানিক ঘোষণা।

গত মাসেই বিদ্যা সিনহা মিম জানিয়েছিলেন, নতুন বছরটা হবে তাঁর প্রত্যাবর্তনের বছর। সেভাবেই এগোচ্ছেন তিনি। ইতিমধ্যে শেষ করেছেন সাইফ চন্দনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার শুটিং। এবার যুক্ত হলেন নতুন ওয়েব ফিল্মে।
কাছাকাছি সময়ে চলচ্চিত্রে আগমন ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমের। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে ২০০৮ সালে বড় পর্দায় যাত্রা শুরু বিদ্যা সিনহা মিমের। দুজনের ক্যারিয়ারে যুক্ত হয়েছে

দুই বছরের বেশি সময় ধরে নতুন কোনো কাজ মুক্তি পায়নি বিদ্যা সিনহা মিমের। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ তাঁকে দেখা গেছে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ সিনেমায়। ওটিটিতে দেখা গেছে তারও কয়েক মাস আগে।