সাবিলা নূর

আগে 'বনলতা এক্সপ্রেস', পরে শাকিবের 'প্রিন্স': সাবিলা
আগে 'বনলতা এক্সপ্রেস', পরে শাকিবের 'প্রিন্স' : সাবিলা

বছরে দুটি সিনেমা করার ইচ্ছা সাবিলার
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।

সিনেমায় একসঙ্গে অভিনয়ের ইচ্ছা ফারিণ, মেহজাবীন ও সাবিলার
গত বছর মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বলিউডের তিন অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যাননকে। এ সিনেমায় উঠে এসেছে বিমানবালাদের কঠিন জীবনের কথা। পর্দায় তিন অভিনেত্রীর উপস্থিতি ভালোই প্রশংসা কুড়িয়েছিল।

অপূর্ব ও সাবিলার ‘ভুল সবই ভুল’
আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ভুল সবই ভুল’। মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। এক দম্পতিকে ঘিরে নাটকের গল্প। তাদের বিয়ে হয়েছে ৯ মাস। এরই মাঝে স্ত্রী নিতুর ধারণা জন্মেছে, তার স্বামীর ভালো কোনো গুণ নেই, যা আছে সবই বদ গুণ।












