ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
সিনেমার পরবর্তী ঘোষণার অপেক্ষায় যখন সবাই তখন সামনে আসে নতুন গুঞ্জন! সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বেশ ক’টি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এরই মধ্যে তুফান–এ চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।
বড় বাজেটের এ সিনেমার যৌথ প্রযোজনায় আছে দেশের আলফা আই, চরকি ও টালিউডের এসভিএফ। গত ডিসেম্বরে এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়।
যীশুর থাকা না থাকা নিয়ে কথা হয় আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাঁদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।’
তবে কি যীশুর অন্তর্ভুক্তির সংবাদটি শুধুই গুঞ্জন? না কি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খুলতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটি হয়েছিল।
‘তুফান’ সিনেমায় যীশুর অভিনয়ের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে তা বাংলা সিনেমার দর্শকদের জন্য সুখবর বলাই যায়।
প্রসঙ্গত, টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত পদচারণা এখন বলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে যীশু অভিনীত তেলেগু সিনেমা ‘সাইন্ধব’। এতে আরও অভিনয় করেছেন—ভেঙ্কটেশ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে